শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ

১৫ মাসে হাফেজ ১১ বছরের সোলাইমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাত্র ১৫ মাসে হাফেজ হয়ে আলোড়ন সৃষ্টি করেছে সোলাইমান ইসলাম নামে ১১ বছরের এক শিশু। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। 

জানা গেছে, শিশু সোলাইমান নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের শারীরিক প্রতিবন্ধী কৃষক সাইফুল ইসলামের দ্বিতীয় পুত্র। সে স্থানীয় ‘জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া’ মাদ্রাসার ছাত্র। পারিবারিক অসচ্ছলতা আর বাবার শারীরিক সীমাবদ্ধতা সোলাইমানের পথের বাধা হতে পারেনি। তার এই অভাবনীয় সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আনন্দ বয়ে যাচ্ছে।

সোলাইমানের বাবা সাইফুল ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, আমার ছেলের এ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত। আমি সবার কাছে আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাই।
মাদরাসার মুহতামিম মাওলানা তাজুল ইসলাম সোলাইমানের কৃতিত্ব সম্পর্কে বলেন, সোলাইমান অত্যন্ত মেধাবী এবং মনোযোগী ছাত্র। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং তার কঠোর অধ্যবসায়ের ফলে মাত্র ১৫ মাসে সে পুরো কুরআন আয়ত্ত করতে সক্ষম হয়েছে। এটি আমাদের মাদরাসার জন্য এক গর্বের বিষয়।

তিনি আরও জানান, মাদরাসাটি দীর্ঘ দিন ধরে কুরআন ও সুন্নাহর আলোকে যোগ্য মানুষ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিশু হাফেজ সোলাইমান ইসলামের এ সাফল্যে স্থানীয় আলেম ও সুধীসমাজ তাকে অভিনন্দন জানিয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ