বিশেষ প্রতিনিধি
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের পাত্তানি, ইয়ালা ও নারাথিওয়াত—মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই তিন প্রদেশে ছয় দশকেরও বেশি সময় ধরে চলছে পরিচয়, অধিকার ও রাজনৈতিক স্বায়ত্তশাসনের দাবিকে ঘিরে সংঘাত। ঐতিহাসিক পাটানি সুলতানাতের উত্তরাধিকার বহনকারী মালয়-মুসলিম জনগোষ্ঠীর একাংশ দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় থাই শাসনের বিরুদ্ধে রাজনৈতিক ও সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে।
সাম্প্রতিক সময়ে প্রধান বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘বারিসান রেভোলুসি ন্যাশনাল’ (বিআরএন)-এর এক নেতার স্বাধীনতার দাবি পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে পুরোনো প্রশ্নটি আবারও সামনে এসেছে—দক্ষিণ থাইল্যান্ডের মুসলিমদের এই দীর্ঘ সংগ্রামের পরিণতি কি à¦