বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


মুগ্ধ এ হৃদয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

|| নাজমুল হুদা মজনু ||

সবুজ ঘাসের ডগায় আলতো ছোঁয়া 
আমাদের পাড়াগাঁও যেন বৃষ্টি ধোয়া।
ফুল ফোটে অগণিত সুবাসিত হাওয়া 
আম জাম জামরুল কত ফল খাওয়া। 

মনটা ভরে যায় মধুভরা রাঙা মুকুলে
ভয় ভুলেই বসত গড়া পদ্মার দুকূলে।
ময়না শালিখ গান গায় মনকাড়া সুরে
পুকুরে মাছ সাঁতার কাটে তপ্ত দুপুরে।

বিকেলের আকাশে সাদা মেঘ ভাসে
সন্ধ্যায় ক্লান্ত পাখি নীড়ে ফিরে আসে।
কর্মব্যস্ত মানুষের সব কোলাহল থামে
রাতের আঁধারে ঘুমের যবনিকা নামে।

আজানের সুরে নতুন ভোর হেসে ওঠে 
নামাজিরা দ্রুত গতিতে মসজিদে ছোটে
সজীব মাঠঘাট তরুলতায় ঘেরা মধুময় 
ষড়ঋতুর রুপালি বাংলায় মুগ্ধ এ হৃদয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ