শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫

ঢাকায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। যার কারণে জনজীবনে সৃষ্টি হয়েছে বিঘ্ন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও শীতের প্রবলতা বজায় থাকবে এবং আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে তুলবে। ঢাকায় ও আশেপাশের এলাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

সকালের দিকে ঢাকায় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, আদ্রতা ৯৩ শতাংশ। গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। সূর্য আজ সন্ধ্যা ৫টা ২২ মিনিটে অস্ত যাবে।

আবহাওয়া অফিসের এই সতর্কতা অনুসরণ করে যথাযথ পোশাক পরিধান ও সময়মতো সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ