শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫

কারওয়ানবাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ২৯ ডিসেম্বর এক বিবৃতিতে বলেছেন, কারওয়ানবাজার দেশের অন্যমত প্রধান পাইকারি ব্যবসাকেন্দ্র। এখানে চাঁদাবাজীর প্রভাব রাজধানীর প্রায় সকল খুচরা বাজারে মুল্যবৃদ্ধিতে প্রভাব ফেলে। কারওয়ান বাজারে চাঁদাবাজি একটি পুরোনো সমস্যা। আমরা আশা করেছিলাম, ৫ আগষ্টের পরে এই পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, চাঁদাবাজি তো কমেই নাই বরং চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে চাঁদাবাজরা হামলা করার সাহস দেখিয়েছে। এটা অপরাধকে অপরাধ মনে না করার চুড়ান্ত আলামত। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, চাঁদাবাজির সাথে একটি দলের নাম বারংবার জড়িয়ে যাওয়াটা দুঃখজনক। রাজনৈতিক দল হিসেবে কর্মীদের নিয়ন্ত্রণ করা দলের দায়িত্ব। দলের কোনো নেতা বা কর্মী দলের রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে তখন রাজনীতির ওপরেই মানুষের আস্থা উঠে যায়। আমরা আশা করি ,সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিগুলোকে এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান থাকবে, চাঁদাবাজদে শক্তহাতে প্রতিহত করুন। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিন। কোনো রাজনৈতিক দল চাঁদাবাজদের পক্ষ নিলে তা জনতাকে অবহিত করুন। জনতাই সেই রাজনৈতিক দলকে প্রতিহত করবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ