মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

বিশ্ব ইজতেমা নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে তাবলিগের শুরায়ি নেজাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের আগে ৫৯তম বিশ্ব ইজতেমা হচ্ছে না। তাবলিগের মুরব্বিদের সঙ্গে বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয়েছে। এই অবস্থায় তাবলিগের সাথীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শুরায়ি নেজামপন্থীরা। আগামীকাল সোমবার (৩ নভেম্বর) বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এক বার্তায় জানান, সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের বিশ্ব ইজতেমা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হচ্ছে না। রোববার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে তাবলিগ জামাতের মুরব্বিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান— ভোটের পর সুবিধাজনক সময়ে বিশ্ব ইজতেমার আয়োজন করা হতে পারে।

এই প্রেক্ষাপটে আগামীকাল তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজাম এর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের বিশ্ব ইজতেমা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরবর্তী কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে তাবলিগ জামাতের মুরুব্বি ও দেশবরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানান হাবিবুল্লাহ রায়হান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ