বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

দুর্গাপুরে বন্যপ্রাণী অপরাধ প্রতিরোধে মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

বন্যপ্রাণী পাচার রোধ, বন্যপ্রাণী রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নেত্রকোনার দুর্গাপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে বন বিভাগের স্পেশাল সেল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রতিনিধিদের সাথে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য এনিমেলস অফ সুসং’-এর সদস্যদের এই সভা আয়োজিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা এবং আব্দুল্লাহ আস সাদিক। আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ তদন্ত সহায়ক প্রশিক্ষণ কর্মসূচির (ওঈওঞঅচ) পোগ্রাম কোঅর্ডিনেটর নাসির উদ্দিন এবং পোগ্রাম লিড সামিয়া সাইফ। দু