নড়াইল প্রতিনিধি
নড়াইল সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের নলদীরচর এলাকায় চন্দ্রা কুঞ্জতে কবি বিপুল বিশ্বাসসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। নড়াইল কবিতা আসরের উদ্যোগে শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোবরা মিত্র মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের জেষ্ঠ্য প্রভাষক রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ইকবাল হোসেন।
নড়াইল কবিতা আসরের প্রচার সম্পাদক এসকে সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-চিত্রশিল্পী বলদেব অধিকারী, মাগুরার বেরইল নাজির আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ধ্রুব দাম, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, নড়াইল পৌরসভার সাবেক কমিশনার কল্যাণ মুখার্জি, আগদিয়া-শিমুলিয়া মাধ্যম