সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানের জন্য বৈষম্যমূলক পোষ্য কোটা প্রথা চালু রয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) দুপুর দুইটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহিদ মিনার প্রাঙ্গণে পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরীক্ষায় আবেদন ফি কমানোর দাবীতে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এসময় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমী বলেন, "আজকে আমাদের মাথা হেঁট করে এখানে উপস্থিত হতে হয়েছে। কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে স্বৈরাচার পালিয়ে গিয়েছে। অথচ, সেই কোটাই এখনো যায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি মনে করে তাদের সন্তানেরা অ্যাবনর্মাল। তারা যদি মনে করে, শিক্ষকরা যে সন্তান জন্ম দেয়, সেগুলো বাইড