বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গফরগাঁওয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ছাত্র জনতার অভ্যুত্থানে গনহত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সস্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষনা করা, সংখ্যানপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামি সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র সংস্কার প্রতিষ্ঠার দাবিতে  ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে গত মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর ) বিকালে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামি আন্দোলন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডাঃ নাছির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী ও

ময়মনসিংহ জেলা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি তাজুল ইসলাম কাসেমী।

ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা দক্ষিণ সহ-সভাপতি মাসুদুর রহমান, সেক্রেটারি  সাইফুল্লাহ মানসুর, জয়েন্ট সেক্রেটারি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, ইসলামি যুব আন্দোলন জেলা দক্ষিণ সভাপতি ডি. এম ইলিয়াস আমিনী, ইসলামি যুব আন্দোলন গফরগাঁও থানার সভাপতি আনোয়ার হোসেন বিপ্লবী ও সাধারণ সম্পাদক তারেক বিন হাবিব প্রমুখ।

সমাবেশে ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ