|| হাসান আল মাহমুদ ||
কাফিয়া জামাতকে বোর্ড পরীক্ষার অন্তর্ভূক্ত করেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক। বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা (১৪৪৬ হি.) হতে অন্যান্য ক্লাসের সাথে সানাবিয়্যাহ-২ (কাফিয়া) জামাতের পরীক্ষাও কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে’। বেফাক জানিয়েছি, আলোচনা-পর্যালোচনার পর বিগত ২৮/০৭/১৪৪৫ হি. মোতাবেক ১০/০২/২০২৪ ঈ. তারিখে অনুষ্ঠিত মজলিসে খাসে আগামী বছর ১৪৪৬ হি. হতে সানাবিয়্যাহ-২ (কাফিয়া- দশম শ্রেণি সমমান) জামাতের কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়’।
বেফাকের এমন সিদ্ধন্ত নিয়ে আওয়ার ইসলাম দেশের শিক্ষাবিদ আলেম, মুহতামিমদের মতামত সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে।