শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জনসচেতনতায় ‘মদ-নেশার কুফল ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশ-জাতির কল্যাণে জনসচেতনতামূলক ‘মদ-নেশার কুফল ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভা আগামীকাল (৭ অক্টোবর ২০২৪ ঈ.) সোমবার।

রাজধানী ঢাকার রামপুরায় অবস্থিত জামিয়াতুল আস'আদ আল-ইসলামিয়া মিলনায়তনে সকাল ১০ টায় মাদানী মজলিস বাংলাদেশ’র ব্যবস্থাপনায় এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে বলে আওয়ার ইসলামকে জানায় আয়োজক কর্তৃপক্ষ।

জামিয়াতুল আস'আদ আল-ইসলামিয়া রামপুরা, ঢাকা’র পরিচালক, জামিয়া শারইয়‍্যাহ মালিবাগ, ঢাকা’র নায়েবে মুহতামিম শায়খ মুফতী হাফীজুদ্দীন-এর সভাপতিত্বে সভায় আলোচনা করবেন দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম।

মদ ও নেশার ভয়াবহ পরিণতি থেকে ঈমান ও জীবন হিফাজত করার আহ্বান জানিয়ে ইতোমধ্যে একটি প্রচারপত্র প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। তাতে লেখা রয়েছে, বর্তমানে আমাদের দেশ এবং সমাজের সর্বত্র মদ ও নেশার মতো মরণব্যাধি ব্যাপক আকার ধারণ করছে। ফলে সমাজের একটা শ্রেণী বিশেষত যুব সমাজ মাদকাসক্ত কিংবা নেশায় অভ্যস্ত হয়ে তাদের অমূল্য সম্পদ ঈমান এবং জীবন ও যৌবন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এরা ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সর্বোপরি ইহকালীন ও পরকালীন, দৈহিক ও মানসিক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে, যা-উপলব্ধি করার মত ন্যূনতম জ্ঞানটুকুও তাদের নেই।

মদ ও নেশার ধর্মীয় এবং সামাজিক ক্ষতিকর কয়েকটি দিক হলো-

১. মাদকাসক্ত ব্যক্তি জান্নাতে যাবে না। (ইবনে মাজাহ-৬৫৮৭)

২. মদ ও নেশা সকল অপরাধের মূল। (ইবনে মাজাহ-৩৩৩১)

৩. মাদকাসক্ত ব্যক্তির মৃত্যুর সময় ঈমান নসীব হয় না। (নাসাঈ- ৭১২৭)

৪. মাদকাসক্ত ব্যক্তির পরিবারে কোন সুখ-শান্তি থাকে না।

৫. মাদকাসক্ত ব্যক্তির স্মৃতিশক্তি লোপ পায়।

৬. মাদকাসক্ত ব্যক্তি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।

৭. মাদকাসক্ত ব্যক্তি সর্বদা উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত থাকে।

৮. মাদকাসক্ত ব্যক্তির দৃষ্টিশক্তি কমে যায়।

৯. মাদকাসক্ত ব্যক্তি চরম অর্থ সঙ্কটের সম্মুখীন হয়।

১০. মাদকাসক্ত ব্যক্তি সকলের কাছে ঘৃণার পাত্র হয়।

সুতরাং হে দেশবাসী ও মুসলিম ভাই- বোনেরা! শয়তানের ধোঁকায় পড়ে মদ ও নেশার মতো মরণ ফাঁদে পা দিয়ে নিজের ঈমান-আমল ও জীবন-যৌবন বিনষ্ট করো না। তাওবা করে শান্তি ও জান্নাতের পথে ফিরে আসো! তোমার দুনিয়া ও আখেরাত সুখের হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ