সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

কুরআন উপহার পেয়ে জার্মান নাগরিকের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে আত্মীয়ের কাছ থেকে জার্মান ভাষায় পবিত্র কুরআনের একটি কপি উপহার পাওয়ার পর ইসলাম গ্রহণ করেছেন জার্মানির নাগরিক মার্কো। কোরআন অধ্যয়ন ও এর শিক্ষাগুলো নিয়ে চিন্তাভাবনার পর তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

জানা গেছে, মার্কো তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তুরস্কের নেভশেহির প্রদেশে স্ত্রীর আত্মীয়দের সঙ্গে দেখা করতে যান। সেখানে তাকে জার্মান ভাষায় অনূদিত পবিত্র কুরআনের একটি কপি উপহার দেওয়া হয়। এরপর মার্কো কুরআনটি পড়েন এবং এতে বর্ণিত বিভিন্ন শিক্ষা ও জীবনব্যবস্থা নিয়ে গভীরভাবে চিন্তা করেন। কুরআন অধ্যয়নের পর তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে নেভশেহির শহরের দারুল ইফতায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।

এ সময় তার ছেলে ও স্ত্রীও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন মার্কো। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম ‘মুহাম্মদ’ রাখেন। অনুষ্ঠানে সংশ্লিষ্টরা তাকে ইসলামের নতুন জীবনযাত্রায় স্বাগত জানান এবং তার জন্য শুভকামনা করেন।

সূত্র: মিল্লাত টাইমস উর্দু

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ