সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

গুইমারায় খাগড়াছড়ি কওমী মাদরাসা ও উলামা ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

নুরুল কবির আরমান ( খাগড়াছড়ি প্রতিনিধি ): 

খাগড়াছড়ি কওমী মাদরাসা ও উলামা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী ,পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ( ২০ জুন ) দুপুর ২টায় জালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

গুইমারা শাখার সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন শেখ এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক কে এম নাঈমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি  কওমী মাদরাসা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেন বেফাক বোর্ড খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক মুফতি নোমান ও খাগড়াছড়ি ক্ওমী মাদরাসা ও উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সমাজের রন্ধ্রে- রন্ধ্রে চুরি-ডাকাতি,খুন -ধর্ষণসহ অনৈসলামিক কার্যকলাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমাজকে কলুষমুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে। খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামাঐক্য পরিষদ আদর্শ সমাজ বিনির্মাণে আল্লাহর আইন-কানুন ও মহানবী সা. এর সুন্নাহর আলোকে অগ্রণী ভূমিকা পালন করছে।

সভায় ৫৭ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি পর্ব শেষে শপথ পড়ানোর মাধ্যমে দায়িত্বশীল মধ্যে দায়িত্ব হস্তান্তর করেন খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী। তিনি আগামী এক বছরের পরিকল্পনা ঘোষণা করেন ।

পরে দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ