শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বাংলাদেশ জাতীয় মুফতী বোর্ডের ‘কুরবানী ও ঈদুল আযহা’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ : রাজধানীতে বাংলাদেশ জাতীয় মুফতী বোর্ড ( রেজিঃ নং- 1V-13) এর উদ্যোগে ‘কুরবানী ও ঈদুল আযহা শীর্ষক জরুরী মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ( ১৬ জুন) সকাল সাতটায় ঢাকার পূর্ব কাজীপাড়া মারকাযুদ্ দিরাসাহ আল ইসলামিয়া মিলনাতয়নে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মুফতী বোর্ড’র চেয়ারম্যান মুফতী খোরশেদ আলম কাসেমী।

বোর্ডটির সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মফতী রেজাউল হক আব্দুল্লাহ, মহাসচিব মুফতী শামসুল আলম বি-বাড়ীয়া

এছাড়া উপস্থিত ছিলেন ছিলেন , যুগ্ম মহাসচিব ও ঢাকা বিভাগীয় সভাপতি মুফতী আব্দুল মতীন আহমদী, মিরপুর অঞ্চলের চাঁদ দেখা কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আবু তালহা, সদস্য মুফতি রায়হান আনওয়ার, মুফতি বখতিয়ার আনওয়ার, মুফতি যোবায়ের খান প্রমুখ মুফতী বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, কুরবানি ও ঈদুল আযহা মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। ত্যাগের মহিমায় ভাস্বর এই কুরবানিতে আল্লাহকে পাওয়া যায়। কুরবানির নিয়মকানুন মেনে সামর্থ্যবান সবাই যেন কুরবানী দেয়। আত্মীয়, গরীব ও পাড়া-প্রতিবেশির হক যেন আদায় করে।

বক্তারা আরও বলেন, ‘লোক দেখানো কুরবানি না করে আল্লাহকে সম্পূর্ণ খুশি করতেই যেন কুরবানী দেয়া হয়।’

হাআমা/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ