মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ধর্ষণ মামলায় খালাস পেয়ে করল খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তিন মাস আগে ধর্ষণ মামলা থেকে খালাস পেয়েছিলেন ভারতের এক ব্যক্তি। সেই ঘটনার পর আবার তিনি গ্রেফতার হয়েছেন খুনের মামলায়। দিল্লিতে এক অটো চালককে হত্যার ঘটনায় তাকে ফের গ্রেফতার করেছে পুলিশ।

২০১২ সালে এক ১৯ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পবন নামের ওই ব্যক্তিকে। এরপর ২০২২ সালের নভেম্বরে অভিযোগ পুরোপুরিভাবে প্রমাণ করতে না পারায় পবনকে বেকসুর খালাস দেয় ভারতের সুপ্রিম কোর্ট।

চলতি বছরের ২৬ জানুয়ারি দিল্লিতে এক অটো চালককে হত্যার অভিযোগ ওঠে পবনের বিরুদ্ধে।

পুলিশ বলেন, ছিনতাইয়ের চেষ্টাকালে অটো চালকে হত্যা করা হয়। আর সেসময় চালকের পাশের আসনে বসেছিলেন পবন। তিনিই ওই চালকের মুখ চেপে ধরেন।

২০১২ সালে ১৯ বছরের কিশোরীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার মামলায় গ্রেফতার হয়েছিলেন পবন ও তার তিন সহকারী। ২০১৪ সালে তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ