মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

উইকিপিডিয়া নিষিদ্ধ করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উইকিপিডিয়া নিষিদ্ধ করল পাকিস্তান। ৪৮ ঘণ্টার মধ্যে ধর্মদ্রোহী বিষয় তুলে নিতে হবে, এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আগেই। সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ায় উইকিপিডিয়া ব্লক (বন্ধ) দিয়েছে পাকিস্তান। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান টেলিকম অথরিটি (পিটিএ) হুঁশিয়ারি দিয়েছিল যে, ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ দ্রুত না সরালে সেদেশে নিষিদ্ধ করা হবে উইকিপিডিয়াকে।

টুইট করে পিটিএ বলে, “উইকিপিডিয়াকে ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই বিষয় তারা সরাতে ব্যর্থ হয়েছে। শুধু তাই-ই নয়, পিটিএ’র নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অমান্য করেছে। ৪৮ ঘণ্টা সময় দেওয়ার পরেও ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ তুলে না নেওয়ায় নিষিদ্ধ করা হল উইকিপিডিয়াকে।”

পিটিএ আরও বলে, উইকিপিডিয়া এই বিতর্কিত বিষয় কখন সরাচ্ছে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা উচিত কি না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং ওয়েবসাইটগুলোর উপর কড়া নজরদারি শুরু করেছে পাকিস্তান। শুধু নজরদারিই নয়, বহু ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে পাকিস্তান সরকার। যে ইউটিউব লিঙ্কগুলো গোটা দেশে প্রতিবাদের ঝড় তুলেছিল, সম্প্রতি তেমন সাতশ’র বেশি ‘ইসলাম বিরোধী’ ইউটিউব লিঙ্ক ব্লক করেছে দেশটি।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ