বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

রমজান উপলক্ষে টিসিবির জন্য ভারত থেকে এলো মসুর ডাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে টিসিবির জন্য ভারত থেকে ৩৮০০ টন মসুর ডাল আমদানি হয়েছে। গতকার রাতে ১১০টি ট্রাকে ভারতীয় মসুরের ডালের বড় চালান এসে পৌছায় বন্দরের ট্রান্সসিপমেন্ট ইয়ার্ডে।

বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে আজ শুক্রবার সকালে ডালের চালানটি বেনাপোল বন্দর থেকে খালাস নিয়ে যায়। ১ হাজার ১৩৬.১৩ মার্কিন ডলার মূল্যে প্রতি মেট্রিক টন মসুরের ডাল আমদানি করা হয়েছে ভারত থেকে।

সিঅ্যান্ডএফ এজেন্ট কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট মসুরের ডাল খালাসের জন্য প্রয়োজণীয় ডকুমেন্টস সাবমিট করে বেনাপোল কাস্টমস হাউজে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মুর্তজা শরীফ জানান, আজ ৪ হাজার মেট্রিক টন মসুরের ডাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে। ৪ হাজার টন এলসির বিপরীতে ১১০টি ভারতীয় ট্রাকে ৩৮০০ টন মসুরের ডাল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। বাকি ২০০ টন দ্রুতই আসবে।

তিনি আরও জানান, এ মসুরের ডাল আমদানি করতে প্রতিকেজি খরচ পড়ছে ১২৫ টাকা। এ বন্দর থেকে মসুরের ডাল দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

কাস্টমস কমিশনার আব্দুল হাকিম জানান, টিসিবির ডালের চালন দ্রুত খালাশ করতে মাঠ পর্যায়ের কর্মকতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, ভারত থেকে ৩৮০০ মেট্রিক টন টিসিবির মসুরের ডাল আমদানি হয়েছে। বন্দর থেকে দ্রুত মসুরের ডালের চালনটি ছাড় হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারে, সে জন্য তারা সব ধরনের সহযোগিতা দিচ্ছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ