মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ধনবাদ বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১০ নারীসহ নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় একটি বহুতল ভবনে লাগা আগুনে দগ্ধ হয়ে ১০ নারী ও ৩ শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে ধনবাদের জোড়াফাটাক এলাকায় ১৩ তলা ওই ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে।

মুখ্য সচিব সুখদেব সিং বার্তা সংস্থা পিটিআইকে বলেন, 'আগুনে মৃতের সংখ্যা ১৪ জনে পৌঁছেছে। কীভাবে আগুন লাগল তার সঠিক কারণ এখনো জানা যায়নি।'

ধনবাদের ডেপুটি কমিশনার সন্দীপ কুমার জানান, এ ঘটনায় ৮ থেকে ১০ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় বলেন, 'যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ