মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কোরআনে বর্ণিত কারুনের প্রাসাদ কোথায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল্লাহর শাস্তিপ্রাপ্ত যেসব ব্যক্তির আলোচনা কোরআনে এসেছে, তাদের একজন কারুন। পূর্ববর্তী আসমানি গ্রন্থ ও ঐতিহাসিকদের দাবি, কারুন মুসা (আ.)-এর চাচাতো ভাই ছিল। আল্লাহ তাকে অঢেল সম্পদের মালিক বানালেও কার্পণ্যের কারণে সে ধ্বংস হয়।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত; কিন্তু সে তাদের প্রতি ঔদ্ধত্য প্রকাশ করেছিল। আমি তাকে দান করেছিলাম এমন ধনভাণ্ডার, যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল।’ (সুরা কাসাস, আয়াত : ৭৬)

অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘অতঃপর আমি তাকে (কারুন) ও তার প্রাসাদকে মাটিতে ধসিয়ে দিলাম। তার স্বপক্ষে এমন কোনো দল ছিল না, যে আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না। (সুরা কাসাস, আয়াত : ৮১)

মিসরের ফায়ুম শহরে ‘কারুন হ্রদ’ নামে একটি হ্রদ আছে এবং তাঁর পাশেই আছে ‘কাসরে কারুন’ (কারুনের প্রাসাদ) নামে একটি ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ। ধারণা করা হয়, আল্লাহ মাটি ধসিয়ে দেওয়ায় এই হ্রদের সৃষ্টি হয় এবং প্রাসাদটিও কারুনের। সূত্র: ইকনা

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ