রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাংলাদেশের ব্যাংক টাকায় ভর্তি : পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের কোনো ব্যাংকে এক টাকার চেকও রিফিউজ হয়নি। হওয়ার প্রশ্ন উঠে না। ব্যাংকে টাকায় ভর্তি।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অনুদানের চেক বিতরণ শেষে এমন মন্তব্য করেন তিনি।

এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। চলমান বিশ্ব অর্থনৈতিক সংকট সরকার সফলতার সহিত মোকাবিলা করছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখতে সরকার নানা উদ্যোগ নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, কিছু লোক তাদের অসৎ উদ্দেশ্যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতায় যেতে চায়। তারা সহজ-সরল আইনি পথে ক্ষমতায় যেতে পারবে না। জনগণ তাদের গ্রহণ করবে না। এই জন্য তারা চোরা পথে দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। তারাই গুজব সৃষ্টি করে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায় এতে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ