শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

মাওলানা সাইয়েদ মাহমুদ হাসান নদভী ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: শায়খ আবুল হাসান আলী নদভীর প্রপুত্র, আওলা‌দে রাসূল সা. লেখক-গবেষক মাওলানা সাইয়েদ মাহমুদ হাসান হাসানি নদভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার (১২ আগস্ট) জুমার পূর্বে তিনি ইন্তেকাল করেন বলে জানা যায়।

সাইয়েদ মাহমুদ হাসান হোসনি নদভি রাহিমাহুল্লাহ ২৮ জুমাদাল আউয়াল ১৩৯১ হিজরি অনুযায়ী ১৯৭১ সালের ২২ জুলাই লখনউতে জন্মগ্রহণ করেন।

তাঁর প্রাথমিক শিক্ষা নদওয়াত উলামার একটি মক্তবে শুরু হয়। এরপর রায়বেরেলির মাদ্রাসা জিয়া উলুমে অন্যান্য শিক্ষা সম্পন্ন করেন। এরপর দারুল উলুম নদওয়াতুল উলামা থেকে মাধ্যমিক শিক্ষা শেষে ১৪১২ হি/১৯৯২ সালে হাদিসশাস্ত্রে দুই বছরের কোর্স সম্পন্ন করেন।

এরপপর আল-মা‘হাদুল আলি লিদ্দাওয়াতি ওয়াল ফিকরিল ইসলামিতে এক বছরের কোর্স শেষ করে মাদরাসা জিয়া উলুমে শিক্ষকতা শুরু করেন। পাশাপাশি রায়বেরেলির দারে আরাফাতে লেখালেখি ও গবেষণার কাজে জড়িত থাকেন।

২০০১ সাল থেকে তিনি তামিরে হায়াতের সহকারী সম্পাদক এবং পরে উপ-সম্পাদক হিসাবে যুক্ত হন। তিনি দাওয়াত, সংস্কার, ইতিহাস ও তারবিয়াতমূলক বেশ কয়েকটি বইয়ের লেখক। এছাড়াও অনেক ধর্মীয় শিক্ষাবিদ, দাওয়াতি সংস্কার-ব্যক্তিত্বের বিষয়ে তাঁর গবেষণা ও লেখাযোখা রয়েছে। পাশাপাশি তিনি মাসিক ’রিজওয়ান’ লখনউ-এর সহকারী সম্পাদক এবং রায়বেরেলির মুখপাত্র ’পয়ামে আরাফা‘-এর সম্পাদকমণ্ডলীর সদস্য।

কেএল/