বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাদকবিরোধী অভিযান নারায়ণগঞ্জে গ্রেফতার ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী অভিযানে ২২ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের নির্দেশে নারায়ণগঞ্জ জেলায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও নারায়ণগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে ২২ জনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড সঙ্গে অর্থদণ্ড ও ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আলামত হিসেবে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৪২০ পিচ এ্যাম্ফিটামিন (ইয়াবা), বিপুল পরিমাণ গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে র‍্যাব ১১, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং জেলা আনসার ও ভিডিপি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ