বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করোনায় আক্রান্ত চান্দিনার এমপি ডা. প্রাণ গোপাল দত্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। গত শনিবার (৬ আগস্ট) করোনা শনাক্তের পর থেকে তিনি রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতেননেছা মুজিব এর ৯২তম জন্ম বার্ষিকীতে চান্দিনা উপজেলা প্রশাসন আয়োজিত সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত নিজের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন এবং সবার কাছে তার দ্রুত রোগমুক্তি কামনা করেন। এর আগে কয়েকদিন যাবত ঠাণ্ডাসহ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানান তিনি।

সভায় তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়ায় আমি সশরীরে উপস্থিত হতে পারিনি। এজন্য আমি অত্যন্ত দুঃখিত এবং আপনাদের কাছে ও বঙ্গমাতার মহান পরমাত্মার কাছে ক্ষমা প্রার্থনা করছি। যত অসুস্থতায় হোক না কেন আমি সশরীরেই উপস্থিত হতাম। তদুপরি বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় ভিডিও কনফারেন্সে যোগ না দিয়ে পারলাম না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ