বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

প্রবাসীর কোরবানির পশু গ্রামের বাড়িতে জবাই করা হলে সময় কোনটি ধর্তব্য হবে??

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

॥ নাজমুল হাসান সাকিব॥

টাঙ্গাইল থেকে উবাইদুল্লাহ (মাহফুজ) নামে এক ভাই জানতে চেয়ে বলেন, আমার বড় ভাই সৌদি আরবে আছেন। আমি চাচ্ছি আমার পক্ষ থেকে আমার বড় ভাই সৌদি আরবে কোরবানি করুক। আর আমরা জানি সৌদি আরবে যখন ১০ই জিলহজ্জ তখন বাংলাদেশে ৯ই জিলহজ্জ।

তারমানে তখনো বাংলাদেশীদের ওপর কোরবানি ওয়াজিব হয় না। এমতাবস্থায় আমার পক্ষ থেকে আমার বড় ভাই যদি সৌদি আরবে কোরবানি করেন তাহলে তা সহিহ হবে কিনা?

শরঈ সমাধান: প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বড় ভাই যদি আপনার পক্ষ থেকে সৌদি আরবে কোরবানি করেন তাহলে বাংলাদেশে কোরবানির সময় হওয়ার পরই সেটি করা সমীচিন হবে। অবশ্য ঐ দেশে কোরবানির সময় হয়ে গেলে যদি তারা সেখানে আপনার কোরবানি আদায় করে দেয় তবে তা আদায় হয়ে যাবে।

কেননা কোরবানি আদায়ের জন্য পশু যেখানে যবাই করা হবে সেখানকার সময় মুখ্য। পশু যবাইকারীর স্থানে কোরবানির সময় হয়ে গেলেই কোরবানি করা সহীহ হবে। -আদ্দুররুল মুখতার ৬/৩১৮, ফাতাওয়া রহীমিয়া ১০/৪০, হেদায়া: ৪/৪৪৬

লেখক: শিক্ষার্থী, ইফতা দ্বিতীয় বর্ষ, আল মারকাজুল ইসলামী (এ এম আই) বাংলাদেশ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ