বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী সংসদের আরও ১০ স্থায়ী কমিটি গঠন রাশিয়ার সহায়তায় ‘সুপারসনিক’ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

চালের দাম কমতে শুরু করেছে : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চালের দাম কমতে শুরু করেছে, তবে কবে কমবে এটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (৫ জুন) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

মন্ত্রী বলেন, অভিযানে অনেক জায়গায় চাল অবৈধ মজুত পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অবস্থায় বাজারে চালের দামের নিম্নগতি রয়েছে, একেবারে কন্ট্রোল হয়েছে, এ কথা আমি বলব না।

তিনি বলেন, অভিযানের পর মজুত কত আছে, অবৈধ মজুত কত আছে? টোটাল একটা হিসাবের মধ্যে আমরা আসতে পারছি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সুনির্দিষ্টভাবে যেখানে অভিযোগ পাচ্ছি সেখানেই অভিযান চালাচ্ছি। যেখানে অবৈধ মজুত নেই সেখানেও যদি আমরা লোক পাঠাই, তাহলে বাজারে একটা ত্রাসের সৃষ্টি হবে। তারা উৎপাদন বন্ধ করে দেবে। সেদিকেও নজর রাখতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ