শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

৫-১২ বছরের শিশুদের টিকা দেওয়া হবে আগামী জুনে : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ৫ থেকে ১২ বছরের শিশুদের টিকা দেওয়ার জন্য ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন দিয়েছে। যা আগামী জুনের মধ্যে দেওয়া হবে। ৩০ লাখ টিকা ইতোমধ্যে আমাদের কাছে এসেছে। শুরুর দিকে প্রায় দুই কোটি শিশুকে বিশেষ ধরনে তৈরি (ফাইজার) টিকা দেওয়া হবে। এর আগেই ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্মনিবন্ধন করে নেবেন। জন্মনিবন্ধন দিয়ে টিকার রেজিস্ট্রেশন করতে হবে।

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টার্গেট নির্দিষ্ট জনগণের ৯৫ ভাগ লোককে টিকা দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে প্রায় ২৫ কোটি ডোজ টিকা দিয়ে ফেলেছি। এখন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। যারা বুস্টার ডোজ নেননি তারা দ্রুত বুস্টার ডোজ নেবেন। বাংলাদেশ বিশ্বের এমন একটি দেশ যেখানে প্রায় ৭৫ ভাগ জনগণকে টিকা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানসহ অনেকে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ