শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

১২২ বছরে সর্বোচ্চ গড় তাপমাত্রা ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের এপ্রিল মাসে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের গড় সর্বোচ্চ তাপমাত্রা গত ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। গত ২৮ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নথি মিলিয়ে এমনটাই দাবি করল ভারতীয় আবহাওয়া দপ্তর। ১৯০১ সাল থেকে পাওয়া তথ্য মিলিয়ে ভারতের আবহাওয়াবিদরা একথা জানতে পেরেছেন।

চলতি এপ্রিলে উত্তর-পশ্চিম ভারতে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা, দীর্ঘ সময়ের গড় থেকে ৩.৩৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। ২০১০ সালের এপ্রিলে গড় তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি ঘটেছিল। ওই বছর তাপমাত্রা পৌঁছেছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। সেই রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে এবারের গড় তাপমাত্রার বৃদ্ধি। মধ্য ভারতে এপ্রিলে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭৩ সালে সেই তাপমাত্রা পৌঁছেছিল রেকর্ড উচ্চতায়, ৩৭.৭৫ ডিগ্রি সেলসিয়াসে। এবারের গড় তাপমাত্রা তাকেও ছাপিয়ে গিয়েছে।

শুধু সর্বোচ্চ গড় তাপমাত্রাই না। সর্বনিম্ন গড় তাপমাত্রাও এবার ছিল অন্যবারের চেয়ে বেশি। এই এপ্রিলে উত্তর-পশ্চিম ভারতে গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪৪ ডিগ্রি সেলসিয়াস। যা, দীর্ঘ সময়ের গড় থেকে ১.৭৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। তাপমাত্রার এতটা বৃদ্ধি আচমকা দূর হবে না। কারণ, আবহাওয়ার পরিবর্তন অত্যন্ত ধীর গতিতে হয়। তাই এপ্রিলের পরিস্থিতি দেখে আবহাওয়াবিদরা উত্তর-পশ্চিম ভারতের সর্বোচ্চ তাপমাত্রা মে মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে মনে করছেন। শনিবার পূর্বাভাসে সেকথাই জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ