সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

মেশকাত জামাতে বালিকা শাখায় ১ম, ২য়,৩য় যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাশের হার ৭৩.৮৮%।

আজ ৩০ এপ্রিল শনিবার (২৮ রমযান) বেলা ৩টায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে বেফাকের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের বোর্ডের পক্ষ থেকে বেফাকের সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফল সভাপতির অনুমতিক্রমে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এ বছর কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২,২৫,৬৩১ জন, তন্মধ্যে ছাত্র ১,০২,৭২৭ জন এবং ছাত্রী ১,২২,৯০৪ জন। সর্বমোট উর্ত্তীণ পরীক্ষার্থী সংখ্যা ১,৬৬,৬৯১ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মাঝে, মুমতায (স্টার মার্ক) ৩৩,৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) ৩৭,৬৬৫ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৪০,৯০৭ জন, মাকবুল (৩য় বিভাগ) ৫৪,৬৮৩ জন।

এদিকে বোর্ডটির ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে ফজিলত ছাত্রীরা। এ জামাতে ১ম হয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মহিলার মাদরাসা গোলাপবাগ ঢাকার কানিজ হাফসা মাইমুনা (প্রাপ্ত নম্বর, ৬৫৪)।

২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ২ জন, ঢাকা জেলার জামিয়া মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া (মিরপুর আজমা মহিলা মাদরাসা) পল্লবীর সাদিয়া আফরিন, একই মাদরাসার সাদিয়া রহমান (তাদের প্রাপ্ত নম্বর, ৬৪৩)।

৩য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৩ জন, কিশোরগঞ্জ জেলার আয়েশা সিদ্দিকা রা. কওমী মহিলা মাদরাসা,  মারিয়া, কিশোরগঞ্জ সদরের আমাতুল্লাহ, ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মহিলা মাদরাসা ও এতিমখানা ছনটেক, যাত্রাবাড়ীর আয়েশা আখতার, ময়মনসিংহ জেলার মিফতাহুল জান্নাত (মহিলা মাদরাসা) ৫৩ গলগন্ডা মাদরাসার তাসনিম ফারহাদ, (তাদের প্রাপ্ত নম্বর, ৬৩৯)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ