শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

প্রস্তুত হচ্ছে দেশের সবচেয়ে বড় দুই ঈদগাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ও দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে। কিন্তু করোনার কারণে গত দুই বছর সেখানে ঈদের জামাত হয়নি। সংক্রমণ কমে আসায় এবার চলছে ঈদ জামাতের প্রস্তুতি। লাখো মুসল্লির সমাগমের বিষয়টি মাথায় রেখে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ।

করোনা মহামারির কারণে দুই বছর বিরতির পর আবারও শোলাকিয়া ময়দানে ঈদ জামাতের আয়োজন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিশোরগঞ্জের ঐতিহাসিক এই ময়দানে এবার ঈদুল ফিতরের ১৯৫তম জামাত অনুষ্ঠিত হবে। আবারও লাখো মানুষের সাথে ঈদের নামাজ পড়ার সুযোগ মিলবে, তাই খুশি মুসল্লিরা।

সকাল দশটায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে দু’টি বিশেষ ট্রেন চলবে। ময়দান ঘিরে থাকছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানেও দুই বছর বিরতির পর চলছে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি। এখানেও লাখো মানুষ ঈদের নামাজ আদায় করেন। মুসল্লিদের জন্য মাঠে ওজুখানা ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।

অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ঈদ জামাত ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ