শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ঘরমুখো মানুষের ঢল শিমুলিয়া ঘাটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘরমুখো মানুষের ঢল নেমেছে শিমুলিয়া মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। দীর্ঘ যানবাহনের সারি অসংখ্য মানুষ গাদিগাদি করে উঠছেন ফেরিতে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।

শুক্রবারের মতো আজও সকালে সাহরির পর পারাপারের জন্য ঘাটে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। তাই সকালবেলায় মানুষের ভিড় জমে যায়।

এর আগে শুক্রবার বৈরী আবহাওয়ার কারণে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হওয়ার রাত ৯টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ ভোর থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, সকালে লঞ্চ শুরু হওয়ার আগে মানুষের চাপ ছিল। লঞ্চ শুরু হওয়ার পর সেই চাপ এখন আর নেই। তবে ঘাটে পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক ছোট যানবাহন রয়েছে। শিমুলিয়া ঘাট থেকে ১০টি ফেরি চলাচল করছে বলে জানান সহকারী ব্যবস্থাপক।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ