শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ঈদগাহে নিরাপদ ও সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি: মেয়র তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করে গণমাধ্যমকার্মীদের সাথে কথা বলেন তাপস।

তিনি বলেন, ‘করোনা মহামারী অতিক্রম করে দুই বছর পরে ঢাকাবাসী যাতে আবারও জাতীয় ঈদগাহে ঈদ-উল-ফিতর এর নামাজ আদায় করতে পারেন, সেই আয়োজন আমরা সম্পন্ন করেছি। আপনারা লক্ষ করেছেন, এই জাতীয় ঈদগাহ ময়দান সুন্দর করে সাজানো হয়েছে।

চারদিকে সাজ সাজ রব। এছাড়াও দেশের প্রধান ঈদ জামাতের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে চলেছে। এর মাধ্যমে আমরা একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করছি। যাতে করে ঢাকাবাসী জাতীয় ঈদগাহে এসে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করতে পারেন।’

ঢাকাবাসীকে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমি ঢাকাবাসীকে আসন্ন ঈদ-উল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাই যেন একসাথে ঈদের জামাতে অংশ নিতে পারি, সেজন্য আমি ঢাকাবাসীকে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের আমন্ত্রণ জানাচ্ছি।’

এ সময় মেয়র ব্যারিস্টার শেখ তাপস জাতীয় ঈদগাহ ময়দানে একসাথে ৩৫ হাজার মুসল্লী ঈদের জামাতে অংশ নিতে পারবেন বলে জানান। জাতীয় ঈদগাহ ময়দান ছাড়াও শিক্ষাভবন, প্রেসক্লাব ও মৎস্য ভবন এলাকায় জনগণকে ঈদের প্রধান জামাতে শরিক হতে দেখা যায়।

সকাল সাড়ে ৮ টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এ সময় অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ফজলে শামসুল কবির, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জাফর আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান ও মুন্সী মো. আবুুল হাশেম, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, রমনা বিভাগের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার জয়দেব চৌধুরী ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান, দক্ষিণ সিটির অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী মিথুন চন্দ্র শীল প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাদসিক মেয়রের পরিদর্শনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গণপূর্ত অধিদপ্তর এবং র‍্যাবের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ