শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

অস্ট্রেলিয়ায় সোমবার ঈদ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অস্ট্রেলিয়ায় আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, ‘অস্ট্রেলিয়ান ফাতওয়া কাউন্সিলের সদস্যরা আলোচনা করে ঘোষণা করেছে যে, আগামীকাল রবিবার (১ মে) রমজান মাসের শেষ দিন এবং পরদিন সোমবার (২ মে) শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে ঈদুল ফিতর পালন করা হবে। ’

এদিকে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবুধাবি-ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। অর্থাৎ ওই অঞ্চলে রবিবার রমজান মাসের ৩০ দিন পূরণ হবে এবং এর পরের দিন (২ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর।

শনিবার সকালে এক বিবৃতিতে আইএসি জানিয়েছে, তারা রমজানের শেষদিকের অতিসরু চাঁদটি কোনোমতে চিহ্নিত করতে সক্ষম হয়েছে, যার অর্থ, আজ ইসলামী বিশ্বের দেশগুলো থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে।

এরপরও সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি দেশটির সব মুসলিমকে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ