শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

সম্পর্কের এক নতুন যুগ শুরু করতে যাচ্ছে তুরস্ক ও সৌদি আরব: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্কের এক নতুন যুগ শুরু করতে যাচ্ছে তুরস্ক ও সৌদি আরব। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।

সৌদি বাদশাহ সালমানে কথা উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, মক্কা ও মদিনা শহরের খাদেমের আমন্ত্রণে আমরা সৌদি আরব সফরে এসেছি।

এরদোগান তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে বলেছেন, ভ্রাতৃপ্রতিম দু’দেশের (তুরস্ক ও সৌদি আরব) মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক আছে। রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যেন আমাদের সম্পর্ক আরো বৃদ্ধি পায় তার জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছি আমরা। আমরা দু’দেশের মধ্যে সম্পর্কের এক নতুন যুগ শুরু করতে যাচ্ছি।

তিনি বলেন, সৌদি আরবের সাথে স্বাস্থ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প ও আর্থিক ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করা হবে। এ বিষয়গুলোতে দু’দেশেরই স্বার্থ জড়িত। এছাড়া নবায়নযোগ্য ও দূষণমুক্ত জ্বালানি খাতে একসাথে কাজ করবে তুরস্ক ও সৌদি আরব।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আরো বলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়টি তুরস্কের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

সূত্র : ডেইলি সাবাহ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ