শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ঢাকা ছাড়লেন জয়শঙ্কর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে তার ‘ইতিবাচক আলোচনা’ শেষে শুক্রবার ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

শুক্রবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে পারোর উদ্দেশে রওনা হওয়ার সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে বিএএস ঘাঁটি বঙ্গবন্ধুতে বিদায় জানান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীও উপস্থিত ছিলেন।

ঢাকায় সংক্ষিপ্ত অবস্থানকালে জয়শঙ্কর বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

তিনি ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথেও আলোচনা করেন।

মোমেন জয়শঙ্করের সম্মানে একটি ইতফার-কাম-ডিনার আয়োজন করেন।

বাংলাদেশ ও ভারত একমত হয়েছে যে, তাদের ঘনিষ্ঠ প্রতিবেশী অংশীদারিত্ব ক্রমশ অগ্রসর হচ্ছে।

শেখ হাসিনার নয়াদিল্লি সফরের আগে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের জন্য মোমেনকে স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ‘আমাদের যৌথ প্রচেষ্টা হবে এটিকে এগিয়ে নিয়ে যাওয়া।’

সূত্র : ইউএনবি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ