শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

নতুন ও সীমান্তবর্তী শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে জরুরি নির্দেশনা জারি করল দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

দারুল উলুম দেওবন্দে নতুন শিক্ষার্থীদের ভর্তি  বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে উপমহাদেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

দেওবন্দ মিডিয়ার বরাতে জানা গেছে, আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার দেওবন্দের ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল খালিক মাদ্রাজি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি  নিদের্শনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দারুল উলুম দেওবন্দে ভর্তি পরীক্ষা দিতে আসা নতুন শিক্ষার্থীদের অবশ্যই পূর্বের প্রতিষ্ঠানের সত্যায়নপত্র ও বার্ষিক পরীক্ষার রেজাল্টের মার্কশিট নিয়ে সঙ্গে নিয়ে আসতে হবে। অন্যথায় নতুন শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শিক্ষার্থীদের নিজের ও তার বাবার আধার কার্ড ও মোবাইল নম্বরও সঙ্গে নিয়ে আসা জরুরি।

সীমান্তবর্তী শিক্ষার্থীদের বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত এলাকা (জম্মু-কাশ্মীর, পশ্চিম বাংলা, মনিপুর, ত্রিপুরা, আসাম ও এর আশপাশের) শিক্ষার্থীদের দেশের সত্যায়নপত্রও(এফিডেভিট, Affidavit)  সাথে আনতে হবে। এছাড়া ভর্তির কাজ অসম্পূর্ণ থেকে যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নতুন কোন শিক্ষার্থীর ক্ষেত্রে এই বিষয়গুলোতে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। যেই শিক্ষার্থী উপরোক্ত কাগজগুলো সঙ্গে আনতে পারবে না সে যেন মাদরাসায় আসার চেষ্টা না করে, তাকে ভর্তি নেওয়া হবে না।

সূত্র: দেওবন্দ ইসলামিক মিডিয়া।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ