সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

পাঞ্জাবি ফেরত দিয়েছেন ঢাকা কলেজের অভিযুক্ত সেই ৩ ছাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার একটি দোকান থেকে টাকা না দিয়ে নিয়ে যাওয়া ৮টি পাঞ্জাবি ফেরত দিয়েছেন ঢাকা কলেজের অভিযুক্ত তিন ছাত্র।

রবিবার দোকান মালিক গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। বুধবার বিকেলে সায়েন্স ল্যাব এলাকার একটি দোকান থেকে টাকা না দিয়ে ঢাকা কলেজের তিন ছাত্রের বিরুদ্ধে আটটি পাঞ্জাবি নিয়ে যাওয়ার অভিযোগ উঠে।

বিচার পাবেন না ভেবে এই ঘটনা নিয়ে কোনও অভিযোগও জানাতে চাননি সংশ্লিষ্ট মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকরা। তবে সিসি ক্যামেরায় ছবি দেখে তাদের চিহ্নিত করা হয়।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের জের ধরে গত সোমবার রাত থেকে সায়েন্স ল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি ছিল। দুই দিনের সংঘর্ষের পর বুধবার বিকেলে নিউমার্কেট ও সাইন্স ল্যাব এলাকায় অল্প কিছু দোকান খুলেছিল ব্যবসায়ীরা। থমথমে সেই পরিস্থিতির মধ্যেও সাইন্সল্যাবের বাইতুল মামুর মসজিদ মার্কেটে একই মালিকের দুটি দোকানে যায় ঢাকা কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী।

সেখানকার সিসিটিভি ক্যামেরায় ঢাকা কলেজের আট শিক্ষার্থীকে দেখা গেছে। দোকানে তারা কোন টাকা না দিয়ে আটটি পাঞ্জাবি নিয়ে চলে যান এবং দোকানদারকে বলেন পরে দিবো।

অভিযোগকারী দোকানের ব্যবস্থা পরিচালক আব্দুল হালিম বলেন, আমি আট শিক্ষার্থীকে বললাম আপনারা পাঞ্জাবি নিয়েছেন টাকা দেন। আপনারা কেন এভাবে নেবেন। অন্তত কেনা দামটা দেন। এরপর তারা বলে আপাতত আর টাকা চাইবি না।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সিস্টেম ভিন্ন। তারা বিভিন্ন কৌশলে চাঁদাবাজি করেন। বেশি টাকার মালামাল কিনে কম টাকা দিয়ে বলে পরে দিয়ে যাব। পরে আর তারা টাকা দেয় না। এরপর দোকানদারা ঢাকা চাইলে তাদের সঙ্গে ব্যবসায়ীদের লেগে যায়।

জানতে চাইলে ঢাকা কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, এ ঘটনার যদি কোনো ডকুমেন্ট থাকে, বা পেয়ে থাকি তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ ব্যাপারে আমাদের জায়গা থেকে কোনো ঘাটতি থাকবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ