মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চৌধুরী পাড়ার শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় ভর্তি শুরু ৯ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান চৌধুরীপাড়া শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় নতুন ছাত্রদের ভর্তি শুরু হবে আগামী ৯ মে সোমবার থেকে। চলবে ১১ মে বুধবার পর্যন্ত।

ভর্তি কার্যক্রম চলবে প্রতিদিন সকাল ৮টা থেকে সাড়ে ১২টা মিনিট পর্যন্ত, বিকাল আড়াইটা থেকে সাড়ে ৪টা মিনিট পর্যন্ত। নতুন ছাত্রদের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ২টি কিতাবের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। তাছাড়া পুরাতন ছাদের ভর্তির ক্ষেত্রে বিগত শিক্ষাবর্ষ ১৪৪২-৪৩ হিজরীর বার্ষিক পরীক্ষায় যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে এবং দারুল ইকামা কর্তৃক অভিযুক্ত নয় তারা ভর্তির উপযুক্ত হিসেবে বিবেচিত হবে।

ভর্তি ফি ও যাবতীয় খরচ বিষয়ে জানা যায়, ভর্তি ফরম: ২০০ টাকা। সকল বিভাগের এককালিন ভর্তি ফি বাবদ ৫০০০ টাকা। এককালিন ফ্রি খানা জারি বাবদ ১০০০ টাকা।

আসন্ন নতুন শিক্ষাবর্ষের সার্বিক বিষয়ে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে প্রতিষ্ঠানটির মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী বলেন, ছাত্রদের উন্নত পরিবেশ, নিয়মতান্ত্রিক পাঠদান ও আদর্শ জীবন গঠনই আমাদের মূল লক্ষ্য। ইমান আমল ও আখলাক শিখিয়ে প্রতিটি ছাত্রের জীবনকে দামি বানাতে চাই।

তিনি জানান, এ বছর ভর্তি নেয়া হবে ইফতা (তাখাসসুস ফিল ফিকহ), তাকমীল, ফযীলত ২য়,  ফযীলত ১ম, সনাবিয়া উলইয়া, সনাবিয়া ৪র্থ, সনাবিয়া ৩য়, সনাবিয়া ২য়, সনাবিয়া ১ম, ইবতিদায়ী ২য়, ইবতিদায়ী ১ম ও হিফজুল কোরআন বিভাগে।

ভর্তি পরীক্ষা বিষয়ে তিনি জানান, এক্ষেত্রে ইফতায় ভর্তি পরীক্ষা নেয়া হবে ফতহুল ক্বদিরের সমন্বয়ে হিদায়া (কিতাবুল বুয়ু) ও নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ), তাকমিলে শরহু নুখবাতিল ফিকার ও মিশকাতুল মাসাবিহ ১ম খণ্ড, ফযীলত ২য় বিভাগে হিদায়া ১ম খণ্ড (কিতাবুস সলাতের শেষ পর্যন্ত) ও তাফসিরে জালালাইন ১ম খণ্ড, ফযীলত ১ম বিভাগে নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ) ও শরহুল বিকায়াহ ১ম খণ্ড, সনাবিয়া উলইয়ায় মুখতাসারুল কুদুরি (কিতাবুল বুয়ু) ও  কাফিয়া লি ইবনে হাজেব, সনাবিয়া ৪র্থ বিভাগে নুরুল ইযা ও হিদায়াতুন্নাহু, সনাবিয়া ৩য় বিভাগে রওজাতুল আদাব ও নাহমেবীর, সনাবিয়া ২য় বিভাগে এসো আরবি শিখি ও মিযানুস সরফ, সনাবিয়া ১ম বিভাগে তাইসিরুল মুবতাদী ও তা’লিমুল ইসলাম ৪র্থ খà¦