বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

৩২ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ৩ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে এ বছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। তিনটি গুচ্ছে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর থেকে।

আজ শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

৩ সেপ্টেম্বর বিজ্ঞান, ১০ সেপ্টেম্বর মানবিক ও ১৭ সেপ্টেম্বর বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা হতে পারে। তবে কোনদিন কোন বিভাগের পরীক্ষা হবে তা চূড়ান্ত হয়নি। এছাড়া গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের তারিখও নির্ধারিত হয়নি বলে সভা সূত্রে জানা গেছে।

সাধারণ; বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল এবং কৃষি ও কৃষি প্রধান- এই তিন গুচ্ছে গত বছর ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেয়। এবার নতুন তিনটি বিশ্ববিদ্যালয় এবার প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতির ভর্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ ভর্তির প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত হয়। ফলে এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩২ বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান বলেন, সভায় কিছু কিছু বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে। অনেকে আবার করেনি। যারা তারিখ চূড়ান্ত করেননি, তাদের আমরা তারিখ ও সময় ঠিক করার বিষয়ে বলেছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ