সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

মারকাযুল উলূম বনশ্রীতে (মাদানী নেসাব) ১ রমজান থেকে ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: রাজধানী ঢাকার মাদানী নেসাবের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মারকাযুল উলূম আল ইসলামিয়া বনশ্রীতে ভর্তি শুরু হচ্ছে।

মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি ইহ্তিশামুল হক নোমান জানান,  ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষে (জামাতে জালালাইন) উপযুক্ত ছাত্রদের ১ রমযান থেকে ভর্তি করা হবে ইনশাআল্লাহ।

তিনি জানান, তাছাড়া মাহে রমযানেও আমাদের রয়েছে বিশেষ আয়োজন। খত্ত্বে রুকআ প্রশিক্ষণ:
প্রশিক্ষক : মাওলানা সাইফুল ইসলাম মাআরেফী হাফিজাহুল্লাহ। আরবী ভাষা ও নাহু ছরফের প্রশিক্ষণ। কোর্স ফি : ১৫০০/- টাকা (থাকা খাওয়া ফ্রি)। ভর্তি চলবে ২৯ শাবান পর্যন্ত। কোর্সের মেয়াদ : ১ রমযান থেকে ২০ রমযান পর্যন্ত।

তিনি আরো জানান, ৪র্থ বর্ষে শরহে বেকায়া জামাতের বেফাক বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। তাছাড়া অসচ্ছলতা ও অপারগতার ক্ষেত্রে মেধাবী ও মেহনতী ছাত্রদের জন্য বিশেষ ছাড় রয়েছে।

জানা যায়, মাদরাসাটির নূরানী বিভাগ, নাজেরা বিভাগ, হিফজুল কুরআন বিভাগেও ১ রমজান থেকে ভর্তি শুরু হবে।

ভর্তির সময় যা যা আবশ্যক: অভিভাবকের উপস্থিতি। পাসপোর্ট সাইজের ১ কপি রঙ্গিন ছবি। জন্ম নিবন্ধন/ভোটার আইডি। করোনা ভ্যাক্সিন সার্টিফিকেট।

সার্বিক যোগাযোগ : ০১৯৭৭-৬১৯১৬০, ০১৭৩৬-৮৩৬৩১৩ বাড়ি # ৫৬-৫৮, রোড # ৭, ব্লক # জি, বনশ্রী, রামপুরা ঢাকা-১২১৯

যাতায়াত: ঢাকার যে কোনো স্থান থেকে রামপুরা ব্রিজে নেমে বনশ্রী ১০ তলা মার্কেট সংলগ্ন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ