শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

দারুল উলুম দেওবন্দ থেকে তিন বাংলাদেশি শিক্ষার্থী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবনে নাজ্জার।।।

ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ থেকে আবারো গ্রেফতার হয়েছেন বাংলাদেশি তিন শিক্ষার্থী। গতকাল শনিবার দারুল উলুম দেওবন্দে উত্তর প্রদেশ পুলিশের একটি বিশেষ শাখা এটিএসের চালানো এক অভিযানে তিন বাংলাদেশি শিক্ষার্থী আটক হয়েছেন।

গতকাল শনিবার দেওবন্দের দারুল উলুম চৌকের পাশে অবস্থিত ‘নাজমি মানজিল’ নামক ভাড়া বাড়ি থেকে তাদের আটক করে যৌথ বাহিনী।সাদা পোশাকে অভিযান চালিয়ে সন্দেহ হওয়ায় তাদের কাগজপত্র চেক করে পুলিশ। বৈধ কোনো কাগজ না পাওয়ায় তাদের আটক করে বলে জানিয়েছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, গ্রেফতারকৃত ছাত্ররা বাংলাদেশি ও মিয়ানমারের। তবে তাদের বিস্তারিত ঠিকানা জানা যায়নি। কোন মাদ্রাসায় পড়াশোনা করে এ ব্যাপারেও কোনো বিবৃতি আসেনি এখনো। গ্রেফতারের পর তাদের কোথায় নিয়ে গেছে, এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করলে তারা কিছুই জানে না বলে জানিয়েছেন। তবে সাহারানপুরের সিনিয়র পুলিশ সুপার আকাশ তোমর সাংবাদিকদের জানান, অভিযানের বিষয়টি তিনি আগে থেকেই জানতেন। তবে কোনো এলাকায় এটিএসের অভিযান চালাতে স্থানীয় পুলিশের অনুমতির প্রয়োজন নেই, তাই স্থানীয় পুলিশ কিছুই জানে না বলে জানান তিনি। ।

এদিকে বাড়ির মালিক জিশান নাজমি বলেন, তারা এখানে রুম ভাড়া নিয়ে থাকত। তাদের কাছে মাদ্রাসার আইডি কার্ড দেখে আমি ভাড়া দিয়েছি। তবে তারা কোথায় কী করে, এবিষয়ে আমি কিছুই জানি না।

স্থানীয়রা বলেন, বেশ কিছুদিন ধরেই বিদেশি ছাত্রদের ধরপাকড় চলছে। দিনদিন কঠোরতা বাড়ছে দেওবন্দ এলাকায়। সূত্র: আল হিলাল মিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ