বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায় উপেক্ষা করলে মানুষ আবার রাজপথে নামবে: আমিরে মজলিস দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই

ভৈরব নদে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের অভয়নগরের ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

শনিবার বিকালে ভৈরব নদের ভাটপাড়াসংলগ্ন ইকো পার্কের সামনে ‘এমভি সুরাইয়া’ জাহাজটি ডুবে যায়।

জাহাজের মাস্টার সোহাগ হোসেন জানান, জাহাজে ১ হাজার ৩৫০ মেট্রিক টন কয়লা রয়েছে। প্রথমে নওয়াপাড়ায় নোঙরের চেষ্টা করা হয়। না পেরে পরে ভাটপাড়া এলাকায় নোঙর করা হয়। শনিবার বিকাল ৪টার সময় জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকতে থাকে। ২-৩ ঘণ্টার মধ্যেই জাহাজটি ডুবে যায়।

তবে কী কারণে জাহাজের তলদেশ ফেটেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

শিল্প শহর নওয়াপাড়ার মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনালের পরিচালক রাকিবুল ইসলাম জানান, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১ হাজার ৩৫০ মেট্রিক টন কয়লা রয়েছে জাহাজটিতে। এতে প্রায় ৩ কোটি টাকা ক্ষতি হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ