বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

যাত্রাবাড়ী মাদরাসার ফারেগিন ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: দেশের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর ফারেগিন ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান আগামীকাল।

জামিয়ার প্রায় আড়াই হাজার শিক্ষার্থীদের এ পাগড়ি প্রদান বিষয়ে কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (৩ মার্চ) বাদ জুমা জামিয়ার মসজিদে হাফেজে কুরআন ও দাওরায়ে হাদীসের ছাত্রদের এবং বাদ আছর ইফতা বিভাগের মিলনায়তনে তাফসীর, উলুমুল হাদীস, ইফতা, দাওয়াহ ও আদব বিভাগের ফারেগীন ছাত্রদের পাগড়ী প্রদান করা হবে।

পাগড়ী প্রদান করবেন বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আলহাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর মোহতামীম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

এছাড়া জামিয়ার নিজস্ব ভবনের দারুল হাদিস মিলনায়তনে বাদ মাগরিব সহিহ বুখারীর আখেরী দারস ও দুআ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশবরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার এ খতমে বুখারি উপলক্ষ করে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে এক রোনাজারি মুখর দীনি পরিবেশ কায়েম হয় মাদরাসায়। শত শত মানুষের পদভারে একটি বিশেষ মুহূর্ত পাড় করবে মাদরাসা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ