সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

পাবনার প্রবীণ রাজনীতিবিদ সাইদুল হক চুন্নুর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনা জেলা পরিষদের সাবেক প্রশাসক, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম সাইদুল হক চুন্নু (৭২) আর নেই।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর বাঁশবাজার জামে মসজিদে নামাজে জানাজা শেষে ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সাইদুল হক চুন্নুর শ্যালক পাবনা চেম্বারের সাবেক সহ-সভাপতি মাহবুব উল আলম মুকুল এ তথ্য নিশ্চিত করে জানান, ডায়াবেটিস, কিডনীসহ শারীরিক নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন সাইদুল হক চুন্নু। অসুস্থ হয়ে পড়ায় গত ১৬ ডিসেম্বর তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

উল্লেখ্য, সাইদুল হক চুন্নু পাবনা জেলা পরিষদের প্রথম প্রশাসক ছিলেন। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দুর্দিনে দলের ভূমিকা রেখেছিলেন। জেলার শিল্প-সাংস্কৃতিক অঙ্গনে নানাভাবে জড়িত ছিলেন তিনি। প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাছিমের ভায়রা ভাই ছিলেন সাইদুল হক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ