সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

সিলেট-তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর ২নং আপ নামক মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ঘে দুইজন নিহত হয়েছে।

১৭ ডিসেম্বর (শুক্রবার) বেলা ১২ টায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইউসুফ আলী ও সোহেল আহমদ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইউসুফ, সোহেলসহ ছয় বন্ধু মিলে তিনটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে জাফলং ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে জাফলং থেকে ইউসুফ ও সোহেল একই মোটরসাইকেলে করে সিলেটের উদ্দেশে রওনা দেন। সিলেট-তামাবিল মহাসড়কের জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ। স্থানীয়দের ও গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় সোহেলকে সিলেটের এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা সুহেলকেও মৃত বলে জানায়।

গোয়াইনঘাট থানার (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর ২নং আপ নামক মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। একজন ঘটনাস্থলেই মারা গেছে এবং সোহেল নামে অন্য জনকে স্থানীয়দের সহযোগিতায় সিলেটের এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সোহেলকেও মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ