সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা ইনামুল হাসান ফারুকীর চিকিৎসায় ৫ লাখ টাকা দিলেন পানিসম্পদ মন্ত্রী জামায়াত আমিরের আপত্তি, সংসদীয় কোনো কমিটিতে ঠাঁই হলো না গাজী নজরুলের ৩৫ পদে নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় ‘শরিয়া বিশেষজ্ঞদের মতামত ছাড়া সম্পত্তি হস্তান্তর আইন গ্রহণযোগ্য নয়’ মায়ামিতে রানওয়ে ছাড়িয়ে কার্গো বিমানের ধাক্কা, নিহত ৫  বই মানুষকে বর্তমান বুঝতে ও ভবিষ্যৎ ভাবতে শেখায়: খাদ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৪ জনের  সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহ মানার দাবি আমিরে মজলিসের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ও উৎসব ভাতার নীতিমালা জারি যুদ্ধবিধ্বস্ত গাজায় কুরআন হিফজ করলেন ৩০০ শিক্ষার্থী

জাওয়াদে কয়রায় বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনার কয়রা উপজেলায় শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধ ভেঙে উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরী ও হরিহারপুর গ্রাম আবারও প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্দি হয়ে পড়েছে দুই গ্রামের প্রায় দুইশ পরিবার।

বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শাকবাড়িয়া নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পায়। নদীতে প্রবল স্রোত ও স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পাওয়ায় গত শনিবার রাতে হরিহারপুর লঞ্চঘাটের পূর্বপাশ থেকে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ পুনরায় ভেঙে যায়।

এ বছরের ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে একই স্থানে ভেঙে প্লাবিত হয়েছিল ওই এলাকা। তারপর ওই স্থানের বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার নিয়োগ দিয়েছিল। তবে অভিযোগ উঠেছে, বেড়িবাঁধ নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (বোর্ড বিভাগ-২) সূত্রে জানা গেছে, জরুরি ভিত্তিতে খুলনার কয়রা উপজেলার পোল্ডার ১৪/১ এর হরিপুর লঞ্চঘাটের পূর্বপাশ থেকে ৪১০ মিটার পর্যন্ত টিউব দ্বারা রিং-বাঁধ ও মাটি দিয়ে স্লোপ নির্মাণ কাজের জন্য প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে মেসার্স জিয়াউল ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে একজন সাব-ঠিকাদার কাজ সম্পন্ন করেন। তবে অভিযোগ ওঠে কাজের মান নিয়ে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (বিভাগ-২) উপ-সহকারী প্রকৌশল মশিউল আবেদিন বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শাকবাড়িয়া নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় হরিহারপুর লঞ্চঘাটের পূর্বপাশে বেড়িবাঁধ ভেঙে যায়। ওই স্থানে ঠিকাদার নিয়োগ দেওয়া আছে। আশা করা যাচ্ছে, দ্রুত সময়ের মধ্য ওই এলাকার মানুষকে পানিবন্দি অবস্থা থেকে মুক্ত করা যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ