রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের ধর্মীয় পরিচয় অক্ষুণ্ন রাখতে রুখতে হবে সাংস্কৃতিক আগ্রাসন: রাহমানী বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী! পাঁচ হিজাবি নারীর যুক্তরাষ্ট্র জয়! পোশাকশ্রমিকদের মানসম্মত জীবনযাপনের উপযোগী মজুরি দিন: পীর সাহেব চরমোনাই আস-সুন্নাহয় ইসলামিক স্কলার শায়খ আব্দুল কাইয়ূমের নাসিহা প্রোগ্রাম শনিবার এক যুগ পর মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু লন্ডনে আল্লামা কাশ্মীরির নাতির সান্নিধ্যে রমজানে ১১ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ২৩৩৩ হাম্মাদ (রহ.)-এর মজলিসে শিক্ষকের সান্নিধ্য 

মজলিসুত তালিমিল ইবতেদায়ী বোর্ডের পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম রাংগুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে অবস্থিত জামেয়া ইসলামীয়া মেহেরীয়ায় মজলিসুত তালিমিল ইবতেদায়ী চট্টগ্রামের বার্ষিক পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বাদ যোহর জামেয়া মেহেরীয়া মিলনায়তনে পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।

জামেয়া ইসলামীয়া মেহেরীয়ার পরিচালক মাওলানা আনাস মাদানীর সভাপতিত্বে মাদরাসার সিনিয়র শিক্ষক, মুফতি দিলদার বিন কাসেমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন- মজলিসুত তালিমিল ইবতেদায়ী চট্টগ্রাম বোর্ডের সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব।

বক্তব্য রাখেন- বোর্ডের মুরব্বী মাওলানা শফিউল আজম ও পরীক্ষক মাওলানা মুফতি সাইদুল করিমসহ বোর্ড পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন- জামেয়া মেহেরীয়ার মুহাদ্দিসিনে কেরাম ও বোর্ড সংশ্লিষ্ট সকল মাদ্রাসার প্রতিনিধিগন।

No description available.

পরে বিগত সনে জামাতে নাহুম ও জামাতে হাপ্তুমে বোর্ডের পরীক্ষায় অংশগ্রহনকারী বিজয়ীদের (মুমতাজ) মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মাকবুল, জায়্যিদ জিদ্দান ও জায়্যিদ ছাত্রদের মাঝে সনদ বিতরণ করা হয়।

জামেয়া মেহেরীয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নেছার আহমদের মুনাজাতের মাধ্যমে পুরস্কার বিতরনী সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ