আন্তর্জাতিক ডেস্ক
জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং ভারতের প্রখ্যাত আলেম মাওলানা আরশাদ মাদানী বলেছেন, ঘৃণা ও বিদ্বেষের প্রচার সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেটর পদে আবদুর রহমান আস-সাইয়্যিদের ঐতিহাসিক বিজয় প্রমাণ করেছে, মানবতা ও ন্যায়ের কণ্ঠস্বর ঘৃণার রাজনীতিকে পরাজিত করতে পারে।
রোববার (৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, গাজায় ইসরায়েলি বর্বরতা ও নিরীহ বেসামরিক মানুষ হত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে ওঠা প্রতিবাদ জনমানুষের বিবেককে জাগ্রত করেছে। সাম্প্রতিক নির্বাচনের ফলাফল জুলুম, অবিচার ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।
মাওলানা আরশাদ মাদানী বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সমাজে বিভেদ সৃষ্টি এবং ক্ষমতা দখলের অপচেষ্টাকারীদের মনে রাখা উচিত, জুলুম-নির্যাতনের ওপর প্রতিষ্ঠিত শাসনব্যবস্থা চিরস্থায়ী হয় না। মানবতা ও ন্যায়ের কণ্ঠস্বর কখনো দমিয়ে রাখা যায় না।
তিনি আরও বলেন, ধর্মের নামে বিদ্বেষ ছড়িয়ে ক্ষমতা অর্জন ও তা ধরে রাখা, সমাজকে বিভক্ত করা এবং জুলুম-নির্যাতনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারী শক্তিগুলোর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনী ফলাফল থেকে শিক্ষা নেওয়া উচিত। সূত্র: মিল্লাত টাইমস উর্দু
এসএইচ/