মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮


নোয়াখালীর সোনাপুরে মুফতি আব্দুর রহিমের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি: রাজধানী ঢাকার জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মানিকনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুর রহিম রহ. এর জানাজা সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টায় তার নিজ এলাকা মাইজদির সোনাপুরের বিসিক মাঠ, ওয়াবদারপুলে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে।

No description available.

বিভিন্ন মাদরাসার ছাত্র, শিক্ষক, সাধারন মুসল্লি জানাজার নামাজে অংশগ্রহণ করেন।

No description available.

এর আগে সোমবার দুপরের দিকে মাদরাসা থেকে নিজ বাড়ি ফেরার পথে বাইক এক্সিডেন্টে মুফতি আব্দুর রহিম ইন্তেকাল করেন। মুফতি আবদুর রহিম ৩ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। ছাত্রদের কাছে একজন মুশফিক উস্তাদ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ