বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ১৭ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এসএসসি-সমমান পরীক্ষার দ্বিতীয় দিনেও রেকর্ডসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সোমবার (১৫ নভেম্বর) পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ১৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া অসুদপায় অবলম্বনের দায়ে বরিশাল ও কুমিল্লা বোর্ডের দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

সোমবার মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ২০০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৮ লাখ ৩ হাজার ৪৭৯ জন। কিন্তু পরীক্ষা হলে উপস্থিত ছিল ৭ লাখ ৮৫ হাজার ৭৪৬ জন। সে হিসাবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৭৩৩ জন।

এর আগে, পরীক্ষার প্রতশ দিনে প্রায় ১৯ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসাধু কাজের জন্য বরিশাল বোর্ডের এক শিক্ষার্থী ও দুই কক্ষ পরিদর্শক এবং দিনাজপুর বোর্ডের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। মাদ্রাসা বোর্ডে বহিষ্কার হয় দশজন শিক্ষার্থী।

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নেওয়ার ঘোষণা দেয় সরকার।

মোট ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

নয়টি সাধারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন শিক্ষার্থী। আর ৯ হাজার ১১০টি মাদ্রাসার ৩ লাখ ১ হাজার ৮৮৭জন পরীক্ষার্থী।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৪২ হাজার ৭২৪ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৩৭ হাজার ৩৪৬ জন। মোট অনুপস্থিত ৫ হাজার ৩৭৮ পরীক্ষার্থী।

চলতি বছর ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের থেকে এ বছর এসএসসি পরীক্ষার কেন্দ্র বেড়েছে ১৬৭টি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ